ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেট মেট্রোপলিটন কমিশনারসহ পুলিশের উর্ধ্বতন ১৯ কর্মকর্তার বদলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩৩ বার পঠিত

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়াসহ পুলিশের উর্ধ্বতন ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, “জনস্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হলো”।

বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন, সিলেট মহানগর পুলিশের কমিশনার (এসএমপি) গোলাম কিবরিয়া। তার স্থলাভিষিক্ত হিসেবে সিলেট মহানগর পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব পেয়েছেন স্পেশাল প্রোটেকশন ব্যাটেলিয়ানের (এসপিবিএন) ডিআইজি নিশারুল আরিফ।

এছাড়াও সিআইডির পুলিশ সুপার মো. মোশাররফ হোছাইনকে রাজশাহীর পুলিশ অ্যাকাডেমিতে, র্যা বের পরিচালক কাইয়ুমুজ্জামান খানকে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি, সিআইডির শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে র্যাচবের পরিচালক, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি কাজী জিয়াউদ্দিনকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দপ্তরের এআইজি এম এ জলিলকে শিল্পাঞ্চল পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি তানভীর মমতাজকে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমানকে শিল্পাঞ্চল পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. কামরুজ্জামানকে নৌ-পুলিশের চাঁদপুরের পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার সুনন্দা রায়কে পুলিশ সদর দপ্তরের এআইজি, শিল্পাঞ্চল পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার নজরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের এআইজি, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ শরিফুর রহমানকে নৌ-পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি নেছার উদ্দিন আহমেদকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার, এসপিবিএনের  অতিরিক্ত পুলিশ সুপার  ফাহিমা হোসেনকে ময়মনসিংহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট, চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ কামরুল ইসলামকে মাদারীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়াকে নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সালমা সৈয়দ পলিকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার এবং পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের  পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

 

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102