ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেহেরপুরে সমাজসেবা অফিসের মাঠকর্মীকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ২৭ বার পঠিত

মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় পৌর সমাজসেবা অফিসের মাঠকর্মী ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোরব) দিবাগত রাত ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফারুক শহরের তাঁতি পাড়ার শওকত আলীর ছেলে ও মেহেরপুর পৌর সমাজসেবা অফিসের মাঠকর্মী ছিলেন।

নিহতের মামা আলাউদ্দীন জানান, ‘রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ফারুক হোসেন বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির অদূরে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আমাদের জানা মতে তাকে মেরে ফেলার মতো কোন বিরোধ বা শত্রু ছিল না। কে বা কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তা ধারণা করা যাচ্ছে না।’

খবর পেয়ে মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলী হাসপাতালে ছুটে যান। এ সময় তিনি জানান, ‘নিহতের বাড়ির পাশেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সুরতহাল রিপোর্টে নিহতের পিঠে ও ঘাড়ে কোপানোর চিহ্ন রয়েছে।’

প্রাথমিকভাবে এ হত্যার কোন ক্লু পাওয়া যায়নি। হত্যাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। দ্রুতই ঘাতকদের গ্রেফতার করা সম্ভব হবে বলেও জানান পুলিশ সুপার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102