ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একই ব্যক্তি দুই নামে ভোটার: অভিযুক্ত আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩৪ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই নামে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অপরাধে মো. জাহিদুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্টান্ড এলাকা থেকে মোরেলগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।

এর আগে ওই রাতেই মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল বাদী হয়ে জাহিদুলের নামে মামলা দায়ের করেন। গ্রেফতার জাহিদুলকে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার মোঃ জাহিদুল ইসলাম মোরেলগঞ্জ পৌরসভার উত্তর সরালিয়া (৩ নং ওয়ার্ডের) মোঃ মোস্তাজিবুল হক তালুকদারের ছেলে। মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল বলেন, ২০০৭ সালে ভোটার তালিকা হাল নাগাদের সময় ছবি তুলে এবং ফিঙ্গার প্রিন্ট দিয়ে মোরেলগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে মোঃ জাহিদুল ইসলাম ভোটার হন।সেই ভোটার তালিকায় তিনি তার পিতার নাম ছিল মোঃ মোস্তাজিবুল হক তালুকদার।

এরপর থেকে তিনি সক্রিয় ভোটার ছিলেন। পরবর্তীতে ২০১৫ সালে মোঃ সাইফুল ইসলাম সুমন নামে আবারও মোরেলগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে ভোটার হন তিনি। এই ক্ষেত্রে তিনি পিতার নাম মোস্তাজিবুল উল্লেখ করেন। ফিঙ্গার প্রিন্ট চেক করার সময় সয়ংক্রীয়ভাবে বিষয়টি নির্বাচন কমিশনে ধরা পরে।নির্বাচন কমিশনের নির্দেশে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে মোরেলগঞ্জ থানায় ভোটার তালিকা আইন-২০০৯ এর ১৮ ধারায় মামলা ফৌজদারি দায়ের করি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার দায়েরকৃত মামলায় আমরা মোঃ জাহিদুল ইসলামকে আটক করে আদালতে প্রেরণ করেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102