ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রূপগঞ্জে স্টিল মিলে মেশিন বিস্ফোরণে নিহত ২, দগ্ধ ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৪০ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার লোহা গলানোর একটি কারখানায় বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত ৪ শ্রমিক এখন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার ভোর রাতে উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টিল এন্ড রোলিং মিলে ভাট্রি বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে নিয়ে যায়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান (৩৩)। তবে, চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ শ্রমিক ফাহিমের মৃত্যু হয়। দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন, আবু সিদ্দিক রাজু মিয়া, মো. শাকিল ও রফিক (৪৫) মিয়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ফাহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, প্রিমিয়ার স্টিল মিলের লোহা গলানোর মেশিন বিস্ফোরিত হলে দগ্ধ হয়ে আজ ২ জন মারা গেছেন। আরও চার শ্রমিক ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

দগ্ধ রাজু মিয়ার ভাই মো. সাজু মিয়া জানান, রাতে কাজ করার সময় লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়। গুলিত লোহা ছিটকে কয়েকজনের শরীরে পড়ে। ওই সময় তাদের পরনে সেফটি জ্যাকেট না থাকায় তারা দগ্ধ হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102