ads
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আদিবাসী নারীকে চুল কেটে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৪৩ বার পঠিত

মধ্যযুগীয় কায়দায় এক নারীর চুল কেটে শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে ময়মনসিংহের ধোবাউড়ায় আদিবাসী এলাকায়। ভুক্তভোগী ওই নারীর নাম লিনা মানখিন। তিনি উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত বৃহস্পতিবার (২২ অক্টোম্বর) দুপুরে বাথরুম স্থাপনের বিষয় নিয়ে নিরঞ্জন আজীম নামে এক প্রতিবেশীর সাথে লিনা মানখিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নিরঞ্জন আজীম, বধনা চিরান, টুনটুন চিরানসহ প্রায় ১৫ জনের একটি দল লিনা মানখিনের ঘরের দরজা ভেঙে প্রবেশ করে মালামাল লুটপাট ও ভাঙচুর করেন।

এ সময় লিনা মানখিনকে বাড়িতে একা পেয়ে মারধর করা হয়। এসময় তার মাথার চুল কেঁটে দেয়, এমনকি পানিতে মরিচের গুঁড়া মিশিয়ে স্পর্শকাতর স্থানে ছিটিয়ে দেওয়া হয়। আহত লিনা যন্ত্রণায় ছটফট করতে থাকলে প্রতিপক্ষ নিরঞ্জন আজীমসহ অন্যরা বাথরুম থেকে নোংরা পানি এনে তার মুখে দেন।

পরে স্থানীয়রা আহত লিনাকে উদ্ধার করে দ্রুত ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যায় লিনা মানখিন বাদী হয়ে ধোবাউড়া থানায় ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আজ শনিবার সকালে তা নথিভুক্ত হয়।

এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘সংবাদ পেয়ে আহত লিনা মানখিনকে হাসপাতালে দেখতে যাই। থানায় দাখিলকৃত মামলাটি আমলে নিয়ে নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
#সূত্রঃ বার্তাবাজার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102