ads
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেগমগঞ্জে দরজা ভেঙে কিশোরীকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৪১ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে বসতঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সুমনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) সকালে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা করিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, করিমপুর এলাকার ওই কিশোরী তার বাবা-মায়ের সঙ্গে নিজ বাড়িতে বসবাস করত। শুক্রবার রাত ২টার দিকে একই এলাকার বাসিন্দা বখাটে সুমন ওই কিশোরীর বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কিশোরীকে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে পাশের কক্ষে থাকা তার মা-বাবা ছুটে এলে সুমন ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়।

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে সুমনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার পরপর সুমনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। অভিযানকালে রোববার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102