মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের ইট-পাটকেলের আঘাতে ১৩ পুলিশ আহত।
চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে নৌ-পুলিশের ওপর হামলা চালিয়েছে জেলেরা। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ নৌ-পুলিশের ১৩ সদস্য আহত হয়েছেন। রবিবার দুপুরে নৌ-পুলিশের দলটি চাঁদপুরের রাজ-রাজেশ্বরের মেঘনা নদীতে অভিযান চালায়।
এ সময় জেলেরা তাদের ওপর ইট-পাটকেল ছুড়ে হামলা চালায়। এতে ১৩ পুলিশ সদস্য আহন হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে চাঁদপুরে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়।
অভিযানে ২ শতাধিক নৌকা, ৪৭ লাখ মিটার কারেন্ট জালসহ বিপুল পরিমাণ ইলিশ জব্দ করা হয়। গত রাত থেকেই চাঁদপুর ও শরীয়তপুরের বিভিন্ন স্থানে হেলিকপ্টার, লঞ্চ ও পাঁচটি স্পিডবোটে মা ইলিশ রক্ষায় অভিযান চালাচ্ছে নৌ পুলিশ।