ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাজী সেলিমের বাসা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৪২ বার পঠিত

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের বাসায় তল্লাশি চালিয়ে অস্ত্র, বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে র‌্যাব।
সোমবার (২৬ অক্টোবর) তল্লাশি চালানোর সময় বাসায় অবৈধভাবে মজুত রাখা বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করে র‌্যাব। এছাড়া তার শয়নকক্ষ থেকে ৩৮টি ওয়াকিটকি, ৫টি রেডিও ফ্রিকোয়েন্সি মেশিন, নিরাপত্তার কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার বাসা থেকে পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

এর আগে, গতকাল (২৫ অক্টোবর) রাতে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটির ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে হেফাজতে নিয়েছে র‌্যাব। সোমবার দুপুরে পুরান ঢাকার বাসা থেকে তাদের র‌্যাব হেফাজতে নেয়া হয়।

হেফাজতে নেয়ার আগে ইরফানের গাড়িটি জব্দ ও তার চালককে আটক করা হয়। গতরাতের নৌ বাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় সকালে ইরফানসহ ৫ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় ‘মারধর ও হত্যাচেষ্টা’ মামলা করেন নৌবাহিনীর ওই কর্মকর্তা।

কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় ইরফানের গাড়ি মোটরসাইকেলে থাকা নৌবাহিনীর কর্মকর্তা লে. ওয়াসিম আহমেদ খান ও তার স্ত্রীকে ধাক্কা দেয়। ধাক্কা সামলে ওয়াসিম গিয়ে গাড়িটির সামনে দাঁড়ালে তাকে মারধর করেন ইরফান সেলিম ও তার সহযোগিরা। পরে, রাতেই ধানমণ্ডি থানায় জিডি করেন ভুক্তভোগী। এরপর, আজ সকালে মামলা হলে হাজী সেলিমের চকবাজারের বাসায় অভিযান শুরু করে র‌্যাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102