ads
সোমবার, ১১ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে নৌপুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৮ বার পঠিত

চাঁদপুরে নৌপুলিশের ওপর হামলার ঘটনায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে চাঁদপুর নৌপুলিশের উপপরিদর্শক মো. জহিরুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন।

চাঁদপুর নৌ থানার ওসি কবির হোসেন খান জানান, ইতোমধ্যে এই মামলায় সাতজনকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

রোববার (২৫ অক্টোবর) সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকায় নৌপুলিশের বিশাল একটি বহর মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করেন। এ সময় কয়েকশ’ জেলে তাদের ওপর হামলা করে। এতে নৌপুলিশের অতিরিক্ত ডিআইজিসহ অন্তত ২০ জন পুলিশ আহত হন। এদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সহকারী পুলিশ সুপার মো. হেলালউদ্দিনসহ আরও কয়েকজনকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে নৌপুলিশের বহরে হামলার ঘটনার পর চরে গ্রেফতার আতঙ্কে রয়েছে অনেক জেলে ও অনেকে এলাকা ছেড়ে গাঢাকা দিয়েছেন।

প্রজনন মৌসুম শুরু হওয়ায় গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ বিচরণ করে এমন নদ-নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় বিক্রয়, পরিবহন ও মজুতও নিষিদ্ধ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102