ads
সোমবার, ১১ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিভিন্ন ইসলামী দলের গণমিছিল ও বিক্ষোভ শুক্রবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৪৬ বার পঠিত

ফ্রান্সে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে আগামী শুক্রবার রাজধানীসহ সারা দেশে গণমিছিল ও বিক্ষোভ করবে বিভিন্ন ইসলামী দল।

বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে শুক্রবার ঢাকায় গণমিছিল ও দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সোমবার এক বিবৃতিতে গণমিছিল ও দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সব নবীপ্রেমিক জনগণ ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক।

অপর দিকে সোমবার বাদ জোহর সম্মিলিত ইসলামী দলসমূহের এক জরুরি বৈঠকে শীর্ষনেতারা মুসলিম দেশগুলোর প্রতি ফ্রান্সের সব পণ্য বর্জনের আহ্বান জানানোর পাশাপাশি জাতিসংঘ, ওআইসিসহ সব আন্তর্জাতিক সংস্থাকে ফ্রান্সসহ সব ইসলামবিদ্বেষী মহলকে থামিয়ে দেওয়ার জোর দাবি জানান। ফ্রান্সে নবীজির এ ব্যঙ্গ কার্টুনের প্রতিবাদে শুক্রবার সারা দেশে গণবিক্ষোভ পালিত হবে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বাদ জুমা গণমিছিল বের হবে।

মাওলানা আবু তাহের জিহাদী আল কাসেমীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী দলসমূহের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, সম্মিলিত ইসলামী দলসমূহের সমন্বয়ক ড. মুফতি মাওলানা খলিলুর রহমান মাদানী, সম্মিলিত ইসলামী দলসমূহের প্রচার সম্পাদক মুফতি মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102