ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মামলাবাজ কলেজ শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৪০ বার পঠিত

মিথ্যা মামলা প্রত্যাহার ও মামলাবাজ তামান্না শিরিনকে গ্রেপ্তারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে খলিলুর রহমান নামের এক দিনমজুরের মরদেহ নিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, তামান্না শিরিন নামের এক কলেজ শিক্ষক মিথ্যা মামলায় বছরের পর বছর ধরে এলাকার অনেক নিরীহ মানুষকে হয়রানি করছে। তার অত্যাচারে অতিষ্ট ভুক্তভোগীরা থানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও পদক্ষেপ নেয়া হয়নি। উল্টো তাদের বিরুদ্ধে মামলা দায়ের অব্যাহত রেখেছেন ওই কলেজ শিক্ষক।

সবশেষ তার দায়ের করা একটি মামলার জামিন নিতে যাওয়ার সময় কালীগঞ্জের কাশীরাম গ্রামের দিনমজুর খলিলুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গতকাল মারা যান। মরদেহ বাড়িতে আসার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। পরে তারা মহাসড়ক অবরোধ করেন।

অবরোধ চলাকালে সেখানে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দিলে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102