ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুনারুঘাটে সংরক্ষিত বনাঞ্চলে পাখি শিকারের দায়ে তিনজনকে কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ২৯ বার পঠিত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সংরক্ষিত বনাঞ্চল ও চা বাগানে অভ্যন্তরে পাখি শিকারের অপরাধে তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডিতরা হলেন-বালিয়াড়ি গ্রামের আনোয়ার আলীর পুত্র মো. আব্দুল কাইয়ুম(৪৬), আ, হান্নানের পুত্র মো. আলামিন (২৬), আব্দুল হেকিমের পুত্র মো. রুকু মিয়া(৪৮)।

বনবিভাগ জানায়, চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগান এলাকার ৯ নং সেকশনে বুলবুল, শালিক, ফুলঝুড়িসহ বিভিন্ন প্রজাতির ১২০টি পাখি বেআইনিভাবে শিকার করলে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মিলটন চন্দ্র পাল জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102