ads
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিশু সাদিয়া হত্যা; আওয়ামী লীগ নেতার কুশপুত্তলিকা দাহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩৭ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুরের শ্রীবরদীতে আওয়ামী লীগ নেতা আহসান হাবিবের বাড়িতে গৃহকর্মী শিশু সাদিয়া পারভীন ফেলিকে (১০) নির্যাতন করে হত্যার বিচারের দাবিতে উত্তাল এলাকাবাসী। সাদিয়া হত্যার বিচার চেয়ে ওই নেতা দম্পতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ সন্ধ্যা ৭টার দিকে শ্রীবরদী সামাজিক সংগঠন লোকাল বয়েজের উদ্যোগে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে হাজারও মানুষ অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ হেল আলআমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, লোকাল বয়েজ সভাপতি এজে রুমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাখের মাহমুদ আব্দুল্লাহ দানা, সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
বক্তারা গৃহকর্তা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব শাকিলকে মামলায় আসামি না করাতে ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে শাকিলকে গ্রেফতার ও শাকিল পত্নী রুমানা জামান ঝুমুরকে রিমাণ্ডে এনে নির্যাতনের প্রকৃত কারণ বের করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102