ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৪১ বার পঠিত

সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে জরিমানা ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুল নেসা খানম এ দণ্ডাদেশ প্রদান করেন এবং একই সঙ্গে মামলার একমাত্র আসামি আবদুল মজিদকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জোবায়ের বখত। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন স্টেট ডিফেন্স শাহ আলম মহিউদ্দিন।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর সিলেটের শাহপরাণ (র.) থানার পীরেরচক গ্রামে আসামির ভাড়াটিয়া বাসায় স্ত্রী লিপি বেগমকে দা দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে স্বামী আবদুল মজিদ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত মামলাটির রায় প্রদান করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102