ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তর্ত্তীপুর ঘাটে ডিবির অভিযানে ৭০০ ইয়াবাসহ রুবেল গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে রুবেল হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুর সোয়া ১ টার দিকে অভিযানটি চালানো হয়।

গ্রেপ্তারকৃত রুবেল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার
নবাব জায়গীর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুর ঘাটে মাদক বিক্রেতা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নের্তৃত্বে এসআই আরিফ ও এসআই আজগরসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।

এ সময় সবুজ প্যাকেটে রক্ষিত ৭০০ পিস ইয়াবাসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল হোসেন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়।- কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102