ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালগঞ্জে কলহের জেরে স্ত্রীকে খুন, স্বামী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩৭ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) দিনগত রাতে স্বামী ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীকে হত্যা করেছে এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ১ বছর আগে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইচ্ছারচর গ্রামের জালাল উদ্দীনের সংগে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ফেকুলমাহমুদপুর গ্রামের প্রবাসী গোলাম জিলানীর মেয়ে সাফিয়া বেগম (২০) এর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক ও বিভিন্ন পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ ঘটনার এক সপ্তাহ আগে সাফিয়া বাবার বাড়িতে চলে আসে।

শুক্রবার বিকেলে তাকে বাড়ি নিতে আসে স্বামী। রাতে পরিবারের সবাই খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে সাফিয়ার চিৎকার শুনে ঘুম থেকে জেগে পরিবারের সদস্যরা। এসময় তারা সাফিয়াকে রক্তাক্ত মৃত অবস্থায় দেখতে পান। পুলিশ ঘটনায় জড়িত জালাল উদ্দীনকে আটক করেছে।

জামালগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। পুলিশ স্বামীকে আটক করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102