ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাটখিলে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় কিশোর আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩৩ বার পঠিত

নোয়াখালীর চাটখিল উপজেলায় ঘরে ঢুকে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টায় করা মামলায় পিয়াস (১৬) নামে এক কিশোরকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

পিয়াস উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সোবহান বাজারসংলগ্ন দক্ষিণ সাজুনি বাড়ির আয়নাল হকের ছেলে। শুক্রবার রাত ৯টায় সোবহান বাজার সংলগ্ন একই বাড়িতে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে চাটখিল পুলিশ শুক্রবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে অভিযুক্তকে আটক করে।

ওই ভুক্তভোগীর বাবা জানান, তিনি একজন ব্যবসায়ী। সন্ধ্যার দিকে তিনি ব্যবসার কাজে বাজারে ছিলেন। তার স্ত্রী হাঁস-মোরগকে খোয়াড়ে ঢোকানোর জন্য ঘরের বাইরে ছিলেন। ওই সময় তার মেয়ে দশম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ঘরে একা পেয়ে তার ছোট ভাইয়ের ছেলে মো. পিয়াস ধর্ষণচেষ্টা চালায়। মেয়ে বাধা দিলে তাকে মারধর করে তার পরনের জামা কাপড় ছিঁড়ে ফেলে। একপর্যায়ে মেয়ের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা এ বিষয়ে অভিযুক্ত পিয়াসের বাবাকে জানালে তার বাবা আয়নাল ও পিয়াস ক্ষুব্ধ হয়ে আমার স্ত্রী ও মেয়েকে মারধর করে।

তিনি আরও জানান, পিয়াস আগে থেকেই তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল।

চাটখিল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে পিয়াসকে আটক করেছে। দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102