ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ার ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালী ধর্ষণ মামলায় জুয়েল (৩২) নামের এক ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেছে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ মার্চ রাত আনুমানিক ৮.৩০ মিনিটে এজাহারকারী বাড়িতে না থাকায় তার স্ত্রী ঘরে প্রবেশ করতে গেলে আসামি জুয়েল পেছন থেকে তার গলায় ছুরি ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

ভিকটিমের চিৎকারে আসামি পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতার স্বামী কুমারখালী থানায় আসামি জুয়েলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর দ:বি: ৯(১)ধারায় অভিযোগ এনে মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২৮/১১/২০১৯ তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

রোববার সকাল ১০.৩০ মিনিটে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত হলেন- কুমারখালী উপজেলার সদরপুর গ্রামের বাসিন্দা মো. বিল্লালের ছেলে মো. জুয়েল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102