ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলিন্ডারের ভেতরে ফেনসিডিল বহন, মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

নওগাঁয় অভিনব কায়দায় গ্যাসের সিলিন্ডারের ভেতর ফেনসিডিল পাচারের সময় মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের ঢাকা বাসস্ট্যান্ড শাহ ফতেহ আলী কাউন্টারের সামনে রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম (৩০)। শফিকুল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম করিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মহসিন রেজা বলেন, গোপন সংবাদে জানা যায় গ্যাসের সিলিন্ডারের ভেতরে ফেনসিডিল নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশে শহরের ঢাকা বাসস্ট্যান্ডে একজন অপেক্ষা করছেন, এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় শাহ ফতেহ আলী কাউন্টারের সামনে পাকা রাস্তার ওপর একজন গ্যাসের সিলিন্ডার নিয়ে অপেক্ষা করছিলেন। সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সিলিন্ডারটি ভালো করে পর্যবেক্ষণ করা হয়। সিলিন্ডারের নিচের অংশ কেটে অভিনব পন্থায় ফেনসিডিল ঢুকানো ছিল।

তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি জেলার বদলগাছী উপজেলায় তার খালার বাড়ি থেকে আসছেন। ঢাকা যাওয়ার জন্য ঢাকা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন।

মাদক উদ্ধারসহ শফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই মহসিন রেজা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102