ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩০ বার পঠিত

বাগেরহাটে ধর্ষণের অভিযোগে সৎ বাবা ইবাদত শেখকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০১ নভেম্বর) সকালে নির্যাতিতা মেয়েটির মা বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই বাগেরহাট সদর উপজেলার ভট্টপ্রতাপ এলাকা থেকে পুলিশ ইবাদত শেখকে গ্রেফতার করে। এদিন দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নির্যাতিতা মেয়েটিকে বাড়িতে রেখে তার মা ছোট দুই সন্তানকে নিয়ে চশমা ঠিক করার জন্য ফকিরহাটে যায়। রাত ৮টার দিকে বাড়ি ফিরে মেয়ের কান্না শুনে মা তাকে জিজ্ঞাসা করলে। মেয়েটি তার মাকে জানায়, তার সৎ বাবা তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করেছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, নির্যাতিতার মায়ের দায়েরকৃত মামলায় আমরা ইবাদত শেখকে আটক করে আদালতে সোপর্দ করেছি। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102