ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধুনটে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত
বগুড়া

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাব্বির হোসেন (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামে এঘটনা ঘটে।নিহত সাব্বির হোসেন ওই গ্রামের ওমর ফারুকের ছেলে এবং চালারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
স্থানীয়সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে এলাঙ্গী ইউনিয়নের আড়িয়ামারা খালে দুই বন্ধুর সঙ্গে জাল নিয়ে মাছ ধরতে যায় সাব্বির। সেখানে মাছ ধরতে গিয়ে সাব্বির খালের পানিতে ডুবে যায়। এসময় তার দুই বন্ধুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে সাব্বিরকে উদ্ধার করে। পরে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এতথ্য নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102