ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলার বীর মুক্তিযোদ্ধা জিন্নত আলী মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলাধীন পাঠাকাটা ইউনিয়নের দুধেরচর এলাকার এক সূর্য্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জিন্নত আলী (৬৯) বার্ধক্য জনিত কারনে মারা গেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। আজ পহেলা নভেম্বর রোববার বিকেল পৌনে ৪টায় (৩:৪৫ মিনিটে) নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি মৃত্যুকালে এক স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামী কাল ২ নভেম্বর সোমবার সকাল ১১টার সময় মরহুমের বাড়ী প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে পারিবারিক গোরস্থানে কবরস্থ করা হবে বলে নিহতের ছেলে হাফেজ মাওলানা মো. ইসমাইল হোসেন নিশ্চিত করেছেন।

তাঁর মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিনসহ অন্যান্য প্রতিনিধি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা মুক্তি যোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন পেশাশ্রেণির জনগণ গভীর শোক প্রকাশ করেছেন। তাছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তাঁরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102