ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রহনপুরে জেলা মহিলা আ.লীগ সেক্রেটারি হালিমার আদর্শ মহিলা উন্নয়ন সমিতির উদ্বোধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের হটাৎ পাড়া-২ এ নারীদের আত্মকর্মসংস্থানের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন আদর্শ মহিলা উন্নয়ন সমিতির প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ৩১ অক্টোবর রাতে এটি উদ্বোধন করা হয়।

ফিতা কেটে এর উদ্বোধন করেন, প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোমস্তাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন মন্ডল।বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, রহনপুর পৌরসভার প্যানেল মেয়র মো. মোস্তাফিজুর রহমান জেম। বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পারবর্তীপুর ইউনিয়ন শাখার সভাপতি প্রভাষক মেহেদী হাসান, রহনরপুর পৌর শাখা ছাত্রলীগের সভাপতি মো. ফজলে রাব্বি প্লাবন, রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জনি হাসান, হিমেলসহ অন্যরা।

এ বিষয়ে মেয়র প্রার্থী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম জানান, ছোট পরিসরে হলেও আজ একটা স্বপ্ন পুরোন হলো।

তিনি আরও জানান, বহুদিনের স্বপ্ন ছিলো নারীদের আত্মকর্মসংস্থানের জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্রসহ শো-রুম এবং সংলগ্ন একটা অফিস করার। বিশেষ করে আমার মহিলা আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর আদর্শের নারী কর্মীদের উঠা বসার জন্য একটা জায়গা তৈরি করা। আল্লাহর রহমত সেটার উদ্ভোধন করতে পারলাম। – কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102