ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আসামিকে পিটিয়ে হত্যার পর বজ্রপাতে অপমৃত্যু মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

আসামিকে হত্যার পর করা হয়েছে বজ্রপাতে অপমৃত্যু মামলা। আর অভিযানে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হলেও দেখানো হয়, ১০০ গ্রাম। ঘটনার ৭ মাস পর রাজশাহীর গোদাগাড়িতে কর্মরত পুলিশের পাঁচ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে, চোরাকারবারিকে হত্যা ও মাদক আত্নসাতের। এরপর হত্যা মামলা দায়ের করে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন। তদন্তে আটক করা এক আসামির স্বীকারোক্তিতে বেরিয়ে আসে এমনই চাঞ্চল্যকর তথ্য।

চলতি বছরের ২২ মার্চ। রাজশাহীর গোদাগাড়ির পদ্মার চর থেকে উদ্ধার করা হয় রফিকুল ইসলামের মরদেহ। এরপর পুলিশের পক্ষ থেকে করা হয় বজ্রপাতে অপমৃত্যুর মামলা।

ঘটনার তিন মাস পর নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করে। আসামি করা হয়, রফিকুলের সহযোগী মাদক কারবারি শরিফুল ইসলাম ও জামাল উদ্দিনকে। মামলা তদন্তের দায়িত্ব পায় পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন। এরপর তদন্তে আটক হওয়া পুলিশের সোর্স ইসহাকের আদালতে জবানবন্দিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

জানা যায়, বজ্রপাতে অপমৃত্যু মামলাটি মিথ্যা ছিল। অভিযানে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হলেও দেখানো হয়, ১০০ গ্রাম। আর পিটিয়ে হত্যা করা হয়, নিহত রফিকুল ইসলামকে। জবানবন্দিতে উঠে এসেছে গোদাগাড়ি থানা পুলিশের ২ এসআই, ১ এএসআই ও ২ কনস্টেবলের নাম। । এ ঘটনায় বিস্মিত স্থানীয়রা। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির।

পিবিআই কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলছেন, জবানবন্দির নথি পেলে মামলায় আরও অগ্রগতি হবে।

হত্যার ঘটনায় অভিযুক্ত ৫ পুলিশ সদস্যের ৪ জন বদলি হয়ে গেলেও এসআই মিজান গোদাগাড়ি থানায় এখনও কর্মরত রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102