ads
সোমবার, ১১ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় আটক ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

জামালপুরে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২ নভেম্বর) রাত ১০ টার দিকে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম খলিল মিয়া। খলিল পাশের গ্রামের আবদুল সামাদের ছেলে। খলিল দুই সন্তানের জনক।
স্থানীয় এলাকাবাসী ও ধর্ষিতার পরিবার জানান, সোমবার রাত ১০ টার দিকে প্রকৃতির ডাকে ঐ ছাত্রী ঘর থেকে বাইরে বের হলে খলিল মিয়া তাকে মুখ চেপে ধরে একটি ঘরে নিয়ে যায়। এ সময় তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ছাত্রীর চিৎকারে ছাত্রীর মামা ঘরে ঢুকে ধর্ষককে আটক করে। পরে এলাকাবাসী ধর্ষক খলিলকে গাছের সাথে বেঁধে রাখে। অভিযুক্তকে পরে র‌্যাবের হাতে সোপর্দ করে।

নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
জানা যায়, ঐ ছাত্রী নানার বাড়ি থেকে পড়া লেখা করছিলো। তার বাবা-মা এক মেয়ে ও এক ছেলে সন্তান নিয়ে ঢাকায় থাকেন। তার বাবা রিকশাচালক, মা অন্যের বাড়িতে কাজ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102