ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ আলী’র নামাজে জানাযা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত
বগুড়া

বগুড়া জেলা প্রতিনিধি; বগুড়া সোনাতলা উপজেলার বালুয়াহাটা ডিগ্রী কলেজ এর সাবেক অধ্যক্ষ এবং শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ি ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ আলী (৯২) এর নামাজে জানাযা মঙ্গলবার বাদ মাগরিব তার নিজ গ্রাম শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ফাজিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে। সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক এই হেড মৌলভী মঙ্গলবার ৩ নভেম্বর সকাল আনুমানিক ৯.৩০ টায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা এবং ২ ছেলে যার মাঝে বড় ছেলে শিক্ষক এবং ছোট ছেলে বর্তমানে ইউএনএফপিএ তে কর্মরত রয়েছেন। মাওলানা মোস্তাকিম হোসাইনের ইমামতিতে মরহুমের নামাজে জানাযায় তার দীর্ঘ সফল কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে তার রুহের মাগফেরাত কামনা করে জানাযায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, মরহুমের শ্যালক নেকটার বগুড়ার উপ-পরিচালক আলহাজ্ব মো: মাহমুদুর রহমান, শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুর রহমান, খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম, মরহুমের ছেলে রায়নুল হক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাবেক ও বর্তমান অধ্যক্ষবৃন্দ যথাক্রমে মজিবর রহমান, আব্দুর রহিম, সাজ্জাদ হোসাইন, আবু বক্কর সিদ্দিক, মাওলানা আব্দুল খালেক প্রমুখ। জানাযা পরবর্তী মরহুমের নিজ গ্রাম খোট্টাপাড়া বায়তুল হামদ্ মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102