ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লাইফ সাপোর্টে সরকার: গয়েশ্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৫৪ বার পঠিত

সরকার লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, জনগণ এ লাইফ সাপোর্ট খোলার দায়িত্ব হাতে তুলে নিলেই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে।

শুক্রবার (৬ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন গয়েশ্বর।

তিনি আরও বলেন, জনগণের সমর্থনবিহীন সরকার লাইফ সাপোর্টে ছাড়া আর কোনো সাপোর্টে থাকতে পারে না।

জাতীয় ঐক্য সৃষ্টির তাগিদ দিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান দুরাবস্থা থেকে পরিত্রাণের জন্য ঐক্যের বিকল্প নেই।

তিনি বলেন, দলে নানা মতের, নানা পথের মানুষ থাকতে পারে কিন্তু নিজেদের মধ্যে একটি ঐক্যবদ্ধ প্রয়াস থাকতে হবে।

এ সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, এখানে কোনো বিরোধী দলকে থাকতে দেয়া হচ্ছে না। করোনা যেমন সবার ক্ষতি করছে, সরকারও করোনার মতোই দেশের ক্ষতি করছে।

জাতীয় সংসদে বর্তমান বিরোধী দলের সমালোচনা করে নজরুল বলেন, এমন একটি গৃহপালিত বিরোধী দল রয়েছে, যারা সংসদে সমালোচনা করার আগে ইনিয়ে-বিনিয়ে সরকারের অনুমতি নেয়। ‘সরকার যদি কিছু মনে না করে, তাহলে একটি কথা বলতে চাই’ এমন বাক্য দিয়ে তারা কথা বলা শুরু করেন বলে মন্তব্য করেন বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102