ads
সোমবার, ১১ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার, অত্যাচার নির্যাতন ও অগ্নিসংযোগের প্রতিবাদে ভোলায় মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
আজ শনিবার দুপুরে শহরের কে জাহান মার্কেট চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দী’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ।

এছাড়া বক্তব্য রাখেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রুব হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোপাল চন্দ্র সাহা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক সদস্য ও জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি শিবু কর্মকার।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সুজন কর্মকার, যুব ঐক্য ফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক লক্ষণ দাস, ছাত্র ঐক্য ফন্টের আহবায়ক পিন্টু মণ্ডল, সদস্য-সচিব অর্নব চন্দ্র দে, সদস্য সুবল চন্দ্র দাস ও রাজু পোদ্দারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়য়ের ওপর অত্যাচার নির্যাতনের ঘটনার বিচার না হওয়ায় বারবার এর পুনরাবৃত্তি হচ্ছে। তাই অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান বক্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102