আশুলিয়ায় ট্রাকচাপায় অজ্ঞাত মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলো ওই মোটরসাইকেল চালক। এসময় আশুলিয়ার নয়ারহাট এলাকায় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও চলককে আটক করা যায়নি।