ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

ফারহানা নওশিন তিতলী, ইবি প্রতিনিধিঃ জিয়া পরিষদের উদ্যোগে ‘ ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর, ২০২০) পরিষদের সভাপতি অধ্যাপক ডঃ মোঃ তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইবি থানার সামনে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

এসময় উপস্থিত ছিলেন ইবি শিক্ষক সমিতি ও জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডঃ মোঃ মিজানুর রহমান, অধ্যাপক ডঃ মোঃ ইয়াকুব আলী, অধ্যাপক ডঃ মোঃ মুজিবুল হক, আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডক্টর নূরুন্নাহার, হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ আব্দুস শহিদ মিয়া, জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ রুহুল আমিন ভূইয়া, অধ্যাপক ডঃ মোঃ আব্দুল মালেক, অধ্যাপক ডঃ মোঃ মনজুরুল হক, অধ্যাপক ডঃ রশিদুজ্জামান, অধ্যাপক ডঃ হাফিজুর রহমান, অধ্যাপক ডঃ খোদেজা খাতুন এবং সহকারী রেজিস্ট্রার মঞ্জুসহ জিয়া পরিষদ নেতৃবৃন্দ।

এ বিষয়ে জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরে জিয়াউর রহমানকে সিপাহী বিপ্লবের মাধ্যমে মুক্ত করতে না পারলে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হতো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102