ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে ৭ হাজার ইয়াবা ও ২৩০ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২৩০ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া এলাকার ফজলুর রহমানের ছেলে সোহবুল হক ওরফে কালু (৩৫), একই ইউনিয়নের
শিয়ালমারা পশ্চিমপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ও শিবগঞ্জ উপজেলার বিশরশিয়া পাঁকার আব্দুল রশিদের ছেলে মো. আহসান আলী (৩৩) ও লক্ষীপুর এলাকার একরামুলের ছেলে মো. মমিন ওরফে ভাদু (২৮)।

জানা গেছে, গত ৭ নভেম্বর রোববার দুপুর সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের শাহাবাজপুর নামোচাকপাড়ার একটি বাড়ি থেকে ২ হাজার পিস ইয়াবা ও ৮০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে কালুকে গ্রেপ্তার করা হয়।

অন্য আরেক অভিযানে রোববার রাত পৌণে ১১টার দিকে একই টিম শিবগঞ্জ একাডেমি মোড়ে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ আশরাফুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অপর আরেক অভিযানে রোববার দুপুরে শিবগঞ্জ উপজেলার পাঁচ নাম্বার বাঁধ এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ আহসান ও ভাদুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২৩০ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এসআই অনুপ কুমার সরকার, এসআই মশিউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান ৩টি চালায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ সব ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। -কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102