ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেলেন সরফরাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৫০ বার পঠিত

অশালীন গালি দিয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে। পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ-এ আজম ট্রফিতে উত্তরাঞ্চলের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

এ অপরাধে ম্যাচ ফি’র ৩৫ শতাংশ জরিমানা করা হয় সরফরাজকে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ম্যাচ চলাকালীন আম্পায়ারদের সিদ্ধান্তের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করছিলেন সরফরাজ। এরই জেরে আচরণবিধির ২.২১ ধারা ভঙ্গের অভিযোগ এনে ম্যাচ রেফারি সিন্ধুর এই অধিনায়ককে জরিমানা করেন।

এদিকে, একই টুর্নামেন্টের আরেক ম্যাচে সেন্ট্রাল পাঞ্জাবের ব্যাটসম্যান উসমান সালাহউদ্দিনকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আচরণবিধির লেভেল-১ এর ২.২০ ধারা ভঙ্গের অভিযোগে এই জরিমানা করা হয় তাকে।

ম্যাচ চলাকালীন আম্পায়ারকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয় উসমানের বিরুদ্ধে। এ অভিযোগে ম্যাচ রেফারি তাকে জরিমানায় আওতায় আনেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102