ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে কারাগারে খালু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে ভাগ্নিকে (১৫) ধর্ষণের অভিযোগে সোহাগ মিয়া (৩৫) নামে খালুকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে সোহাগ মিয়া ওই কিশোরীকে ধর্ষণ করে আসছে। এ ঘটনা জানতে পেরে ৯ নভেম্বর সোমবার রাতে মেয়ের মা বাদী হয়ে সোহাগ মিয়াকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, দুই বছর আগে সোহাগ মিয়া তার নিজ সন্তানদের দেখাশোনা করার জন্য স্ত্রীর আপন বড় বোনের ওই মেয়েটিকে নিজ বাড়িতে নিয়ে আসেন। সম্প্রতি ওই কিশোরী তার মায়ের বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়। কেন মায়ের বাড়িতে যাওয়া বন্ধ করেছে বিষয়টি জানতে সোহাগ মিয়ার বাড়িতে যায় কিশোরীর মা। বাড়িতে গিয়ে জানতে পারে তার কিশোরী মেয়ে খালুর দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। পরে ওই কিশোরীর মা গৌরীপুর থানায় মামলা করেন।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, মঙ্গলবার ওই কিশোরীকে ফরেনসিক পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুরে আসামি সোহাগ মিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102