ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আখাউড়ায় ৩৫ কেজি ওজনের মর্টার শেল উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৩১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীনতার যুদ্ধের সময়ের একটি পরিত্যক্ত ৩৫ কেজি ওজনের মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে পৌরশহরের নারায়ণপুর বাইপাস এলাকার মো. আলমগীর মিয়ার ভাংগারীর দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। বর্তমানে মর্টার শেলটি তার দোকানেরই একটি কক্ষে ড্রামবর্তী পানির নিচে রাখা আছে।

দোকানের মালিক আলমগীর মিয়া জানান, মঙ্গলবার বিকালে তমা কোম্পানির শ্রমিকরা পুরাতন রডসহ মর্টার শেলটি বিক্রি করে। বুধবার এটি দেখে সন্দেহ হলে বিষয়টি তিনি পুলিশকে অবগত করেন।

পুলিশ প্রশাসন ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে এবং মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদে পানিতে ডুবিয়ে রাখে। পুলিশের ধারণা শেলটি স্বাধিনতা যুদ্ধের সময় ফেলে রাখা হয়। তবে মর্টার শেলটি নিস্ক্রিয় কি না তা আপাতত বলা যাচ্ছে না।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ জানান, মর্টার শেলটি পুরাতন এবং পরিত্যক্ত। পরীক্ষার জন্য নিরাপত্তা বাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে মর্টার শেলটি নিরাপদ স্থানে ড্রামবর্তী পানিতে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102