ads
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওষুধের কাভার্ডভ্যানে মিললো দেড় কোটি টাকা মূল্যের চন্দন কাঠ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৫৭ বার পঠিত

যশোরের শার্শা থেকে একটি ওষুধ কোম্পানীর কাভার্ডভ্যান থেকে ১ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ১০৪০ কেজি ভারতীয় চন্দন কাঠ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নাভারন সাতক্ষীরা মোড় থেকে এ চালানটি আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, নাভারন সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে সড়কের পাশে থাকা (ঢাকা মেট্রো অ-১৪-০৫৭৩) নম্বরের একটি ওষুধ কোম্পানীর কাভার্ড ভ্যান আটক করা হয়। পরে ওই কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১০৪০ কেজি চন্দন কাঠ জব্দ করা হয়। জব্দকৃত চন্দন কাঠের বাজার মূল্য এক কোটি ৫৬ লাখ টাকা। বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে চালক আগে ভাগেই পালিয়ে যায় বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি ক্যাম্পের সুবেদার শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102