ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৪৯ বার পঠিত

ভোটে অনিয়মের অভিযোগ এনে আবারো আগুনের সংস্কৃতিতে ফিরলো বিএনপি। ঢাকা-১৮ আর সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগে দলীয় কার্যালয়ের সামনে আগুন দেয় নেতাকর্মীরা। পুলিশ বলছে, অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে এগারোটা। সিসিটিভির ফুটেজে দেখা যায়, নয়া পল্টনে কর কার্যালয়ের সামনে একটি সরকারি বাসে আগুন দিয়ে দৌড়ে পালাচ্ছেন দুই ব্যক্তি। পরে কর কার্যালয়ের কর্মচারীরা এসে আগুন নেভান।

এর কিছুক্ষণ আগেই ঢাকার উত্তরা-বাড্ডা এলাকায় উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে ভাসানী ভবন হয়ে আবার সেখানে ফেরেন দলটির নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীরাই কর কার্যালয়ের সামনে থাকা বাসে আগুন দিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পরে পুলিশ ঘটনাস্থলে গেলে সরে পড়েন বিক্ষোভরত বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা-১৮ আর সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনকে ঘিরে গেল কয়েকদিন ধরেই নানা ধরনের অভিযোগ তুলে আসছে বিএনপি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102