ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা, ভাড়াটিয়া দম্পতি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বাড়িটির ভাড়াটিয়া স্বামী-স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।
তিনি বলেন, এ হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করা হচ্ছে, পরে বিষয়টি বলা যাবে।

এর আগে পাশের একটি খাল থেকে গলা কাটা অবস্থায় লিমু আক্তার লামিয়া নামে ওই শিশু ছাত্রীর মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত লামিয়া সুত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।
স্বজনরা জানান, তিন মাস আগে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ির সুমন মিয়া ও তার স্ত্রী মিলি বেগম বাসা ভাড়া নেয়। পাঁচ হাজার টাকা ভাড়া বাকি নিয়ে বাকবিতণ্ডাও হয় বাড়ির মালিকেরর সঙ্গে। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও তার স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে লামিয়াকে গলা কেটে হত্যার পর পাশের খালে মরদেহ ফেলে দেয়। পরিবারের লোকজন লামিয়ার নিখোঁজের বিষয়টি কালিয়াকৈর থানায় জানায়। পরে বাড়ি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন তারা। এ সময় বাড়ির পাশে পুকুরে খুঁজতে নেমে অভিযুক্ত সুমন পানির নীচে লাশের উপর দাঁড়িয়ে বিভিন্ন দিকে খোঁজার পরামর্শ দেয় এলাকাবাসীকে।
পড়ে তাদের সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নীচ থেকে মৃতদেহ উদ্ধার করে। পরে তাকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102