ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলায় ২ মাসব্যাপী এসডিএফ এর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বোধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় বেকার যুবক ও যুবনারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে দুই মাস ব্যাপী ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ১৭ নভেম্বর বুধবার সকালে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস.ডি.এফ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রাণলয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

উপজেলা শহরের নকলা শাহরিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার ও নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে গুগল মিটের মাধ্যমে প্রশিক্ষক তোহা বিন আজাদসহ অন্যান্য প্রশিক্ষকরা প্রাথমিক ভাবে প্রশিক্ষার্থীদের সাথে নির্ধারিত কোর্স নিয়ে আলোচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসডিএফ শেরপুর অঞ্চলের পরিচালক শহিদুল ইসলাম রবিন, নকলা উপজেলা ক্লাষ্টার অফিসার আরিফুজ্জামান প্রমুখ। এসময় নকলা উপজেলা ক্লাষ্টারের তরিকুল ইসলাম, সুলতানা রাজিয়া, তাহের আহমেদসহ এসডিএফ এ-র বিভিন্ন স্তরের অন্যান্য কর্মকর্তাগন ও প্রশিক্ষণার্থীগন উপস্থিত ছিলেন।

উপজেলা ক্লাষ্টার অফিসার আরিফুজ্জামান জানান, এ প্রশিক্ষণে উপজেলার ১১২ জন বেকার যুবক ও যুবনারীকে প্রশিক্ষণ করানো হচ্ছে। এতে প্রথম ধাপে ৩টি ব্যাচে ২৫ জন করে ৩ টি ক্লাসের মাধ্যমে মোট ৭৫ জন এবং দ্বিতীয় ধাপে বাকি ৩৭ জনকে ক্লাস করানো হয়। একই দিনে জেলার নকলা ও নালিতাবাড়ী উপজেলায় এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে বলে জানান, এসডিএফ শেরপুর অঞ্চলের পরিচালক শহিদুল ইসলাম রবিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102