নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন কে কেন্দ্র করে কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডে ভোটারদের মন আকৃষ্ট করতে জোরে সরে মাঠে নেমেছেন। কেউ বা দিচ্ছেন প্রতিশ্রুতি আবার কেউ নিজ উদ্যেগে বাস্তবায়ন করছেন।
তারই ধারাবাহিকতায় ১৭ নভেম্বর মঙ্গলবার সকাল ৮ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ রবিউল ইসলাম রবি অক্ট্রয় মোড় হতে বিশ্বরোড পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্ন রাখতে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিম এর সহযোগিতায় আম গবেষণার পাশে জেলা পরিষদের জায়গায় ডাস্টবিন স্থাপনের কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বাস মালিক সমিতির সভাপতি এ্যাড. ফিরোজ, জেলা ট্রাক ট্যাংকলরী কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, চাউল মালিক সমিতির সভাপতি মসিউল করিম বাবু, পৌরসভার এসডিও নাইমুল হক, স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে মোঃ মুক্তা,জুয়েল,জুয়েল,আব্দুল কায়ুম।
আব্দুল হাকিম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ ডাস্টবিন নির্মানের মাধ্যমে এলাকার পরিস্কার পরিছন্ন থাকবে ।পাশা-পাশি সকলকে ডাস্টবিন ব্যবহারে উদ্বুদ্ধু করার জন্য অনুরোধ জানান। কাউন্সিলর প্রার্থী রবি বলেন, ৩ নং ওয়ার্ডকে সুন্দর ও পরিছন্ন ওয়ার্ড তৈরীতে নিরলস ভাবে কাজ করার আশা ব্যক্ত করছি।- কপোত নবী।