ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জন্মলগ্ন থেকে বিএনপি মানুষের অধিকার হরণ করছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

জন্মলগ্ন থেকে বিএনপি মানুষের অধিকার হরণের রাজনীতি করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

১৮ নভেম্বর বুধবার সংসদ ভবন এলাকার নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

দেশের স্বাধীনতা বিপন্ন- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে দেশের স্বাধীনতা নয়, অপরাজনীতির জন্য বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ বিপন্ন।

তিনি বলেন, বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশের ইমেজ নষ্ট করছে, দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার পাশাপাশি বিদেশে অবস্থানকারী লাখ লাখ প্রবাসী কর্মীর কর্মসংস্থানকেও অস্থিতিশীল করে তুলছে।

বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে যারা রাজনীতি করেন, তারা স্বাধীনতা রক্ষা করবে কীভাবে?

তিনি বলেন, জন্মলগ্ন থেকে বিএনপি মানুষের অধিকার হরণের রাজনীতি করে আসছে। তাই তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার কথা জনগণ বিশ্বাস করে না।

দেশে আগ্রাসী শক্তি আঘাত হানছে- বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে সেতুমন্ত্রী বলেন, আগ্রাসী শক্তি বলতে তিনি কী বুঝিয়েছেন?

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক স্থাপন না করে তৈরি করেছে বিভেদ আর অবিশ্বাসের দেয়াল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশের প্রতি ইঞ্চি মাটি নিজের অস্তিত্বের মতো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যে দলের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে, তাদের হাতেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ, অন্য কোনো দলের হাতে নয়।

এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আগুন সন্ত্রাসসহ নৈরাজ্যের সঙ্গে যারাই জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102