ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিবগঞ্জে ধান বোঝাই অটোভ্যান উল্টে বাবা, ছেলে, চালকসহ ৮ জন শ্রমিক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারিক বাজার এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে ইঞ্জিন চালিত ধান বোঝাই ভ্যান উল্টে ৮ জন ধানকাটা শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন শ্রমিক।

জানা গেছে, বরেন্দ্র এলাকা থেকে ধান কেটে বাড়ি আসার পথে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত সকল শ্রমিকের বাড়ি সোনামসজিদের বালিয়াদিঘী গ্রামে।

নিহতরা হচ্ছে, বালিয়াদিঘী গ্রামের এরফানের ছেলে বাবু (২৬) মিঠুন (২২), তাজামুল (৪৮) আমানুর ছেলে মিলু(২৫), মদন কাটকাটি নওশাদের ছেলে কাশেদ (৪২),
কাবিলের ছেলে কারিম(২৭), দায়পুকুরিয়া সোনাপুরের মজিবুরের ছেলে চালক মাসুদ (২৩), আজিজুলের ছেলে আহাদ (২২)। আহত ১ জন রবুলের ছেলে হামদুল (৩০)। বাকিদের পরিচয় জানা যায় নি। নিহতের সংখ্যা বাড়তে পারে।

ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. সিরাজউদ্দীন সকাল সাড়ে ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলেই অবস্থান করছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। – কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102