ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় বাবাসহ গ্রেপ্তার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে পুকুর থেকে ১৭ দিনের নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় শিশুটির বাবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, নিহত শিশুটির বাবা সুজন, চাচা রিপন খান ও শিশুটির ফুপা হাসিব। বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তবে, কী কারণে ১৭ দিনের নবজাতকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি।

ওসি আরও জানান, শিশুটির মরদেহ উদ্ধারের পর সন্দেহভাজন হিসেবে বাবা-চাচা ও ফুপাকে থানায় নেয়া হয়। পরে, জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, রবিবার মধ্যরাতে উপজেলার গাবতলা গ্রামে সুজন ও শান্তা দম্পতির সন্তান সোহানা আক্তার ঘুমন্ত অবস্থায় চুরি হয়। এ ঘটনায় সোমবার সকালে সোহানার দাদা আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক অপহরণের মামলা করেন। পরে বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে নবজাতকটির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102