ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালিক-শ্রমিক দ্বন্দ্বে নওগাঁয় আজও বাস চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

নওগাঁয় শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগ এনে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ করে রেখেছে পরিবহন মালিকরা। গতকাল থেকে বন্ধ আছে নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল। পরিবহন বন্ধ করে দেয়ায় চরম বিপাকে পড়েছেন শ্রমিক ও যাত্রীরা।

নওগাঁ মোটর মালিক গ্রুপের নেতারা বলছেন, চাঁদাবাজি ও সড়ক নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের সাথে তাদের দ্বন্দ্ব দীর্ঘ দিনের। নতুন শ্রমিক নেতারা নওগাঁ-পাবনা ও কিশোরগঞ্জ রুট দখলের চেষ্টা করলে দ্বন্দ্ব চরমে উঠে। বিষয়গুলো নিরসন না হওয়া পর্যন্ত সকল রুটের বাস চলাচল বন্ধ থাকবে জানান মালিক পক্ষের নেতারা।

এদিকে, পরিবহন মালিক পক্ষের সিদ্ধান্তের সমালোচনা করে শ্রমিক নেতারা বলছেন, পাবনা ও কিশোরগঞ্জ রুটে জেলার কোন পরিবহন ছিলো না। এতে শ্রমিকরা বঞ্চিত হয়ে আসছে। তাই নিজস্ব উদ্যোগে দুটি বাস চলাচলের উদ্যোগ নেয়া হয়। এতে মালিক পক্ষের বাঁধা দেয়াটা অযৌক্তিক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102