ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ; নিহত ১, আহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধি;শেরপুরে বালুবোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক সোলায়মান মিয়া (৫০) মারা গেছেন। এতে আহত হয়েছে আরও ৩ জন ।

১৯ নভেম্বর বৃহস্পতিবার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছয়ঘড়িপাড়া এলাকায় শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলায়মানের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার ছাতুটিয়া গ্রামে।

আহতরা হলেন- সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী গ্রামের আক্কু মিয়ার ছেলে সাগর আলী (৩০), দিকপাড়া গ্রামের হাসানের ছেলে সোহাগ (২৯) ও বলাইয়েরচর ইউনিয়নের সুরুজ আলীর ছেলে মিজান (২০)।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী বাজার থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক শেরপুর শহরে যাওয়ার পথে ছয়ঘড়িপাড়া নতুন মসজিদের কাছে এলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক সোলায়মান মারা যায় এবং ৩ যাত্রী আহত হয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102