নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে নারীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে শিবপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আক্তার হোসেন ও রহিম খানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার অপর অভিযুক্ত মোমেন ওরফে মোনায়েম খান পলাতক রয়েছে।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই নারীর সাথে অভিযুক্ত আক্তার হোসেনের সাথে মোবাইলে পরিচয় হয়। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মঙ্গলবার বিয়ের কথা বলে ওই নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে আক্তার। পরে একটি ধান খেতে নিয়ে দুই সহযোগীসহ ধর্ষণ করে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় বুধবার রাতে তিনজনকে আসামি করে মামলা করেন নির্যাতিতা। রাতেই অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করলেও আরেক অভিযুক্ত এখনো পলাতক।