চট্টগ্রামের ফটিকছড়িতে অপহরণের এক বছর পর পাহাড়ি অঞ্চলের গভীর গর্ত থেকে এনজিও কর্মকর্তা হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ-ভারত সীমান্তে ফটিকছড়ি রামগড়ে জঙ্গল থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই হেলালের মরদেহ উদ্ধার করে।
এর আগে, বুধবার বিকেলে অপহরণের সাথে জড়িত বিল্লাল নামে একজনকে রামগড় থেকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তিতে হেলালের মরহেদ উদ্ধার করা হয়। কোটি টাকা মূল্যের তক্ষক কম মূল্যে বিক্রির নাম করে গত বছরের ২২শে নভেম্বর বাবুল সিকদার ও এনজিও সংস্থা সেতু বন্ধনের ম্যানেজার হেলাল উদ্দিনকে ফটিকছড়িতে এনে অপহরণ করা হয়।
পরে অপহরণকারীরা তাদের পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দাবির কয়েকদিনের মাথায় অপহরণকারীরা বাবুলকে মুক্তি দিলেও হেলালকে হত্যা করে।