ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাকরির প্রলোভনে ধর্ষণ, শাস্তির দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

চাকরি দেয়ার কথা বলে ধর্ষণের ঘটনায় শাস্তির দাবিতে সুনামগঞ্জের ধর্মপাশায় মানববন্ধন হয়েছে। অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ মুরাদ ও তার ঘনিষ্ট বন্ধু মোহনগঞ্জ পৌরসভার বাসিন্দা কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক রেজুয়ান আলী খান আর্নিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

গত বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ধর্মপাশা উপজেলার মহিলা লীগ নেত্রী আছমা আক্তার, খুকি আক্তার, এলিজা, জান্নাতুল ফেরদৌস, তামান্না আক্তার, রোজিনা, ইউপি সদস্যা পারভীন বেগম ও বীর মুক্তিযোদ্ধা সুলতান মজুমদার প্রমূখ।

বক্তারা বলেন- ‘এই মুরাদ ও আর্নিক এক জোট হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই এলাকার সহজ-সরল মেয়েদেরকে চাকরি দেয়ার কথা বলে ঢাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে তাদের কাছ থেকে শুধু মোটা অংকের টাকা হাতিয়ে নেয় না, ধর্ষণের মতো জঘন্যতম ঘটনাও ঘটনায়। তারা এভাবে চাকরির প্রলোভন দেখিয়ে অনেক মেয়ের সর্বনাশ করেছে।’

তারা বলেন- ‘এই দুই নেতা সরকারি দলের নাম ভাঙ্গিয়ে বর্তমানে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানাই।’

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

 

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102