ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে কোহিনুর খানম নিতু (৩০) নামে এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী মো. জুয়েল মিয়া (৩২)। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার চরচারতলা গ্রামে মো. আবু চান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কোহিনুর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে স্বামী জুয়েল পলাতক। এ ঘটনায় শ্বশুর-শাশুড়িসহ ৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), বড় ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম (২৯), ছোটভাই কামরুল ইসলাম (২৮) ও কামরুলের স্ত্রী আর্জিনা বেগম (২৪)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় ছয় মাস আগে প্রেম করে আদালতে গিয়ে বিয়ে করে কোহিনুর ও জুয়েল। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। জুয়েল ইয়াবা আসক্ত ছিল। জুয়েল একটি ওয়ার্কসপ খুলে ব্যবসার জন্য কোহিনুরের কাছে ২ লাখ টাকা যৌতুক চাইলে কোহিনুর টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এর জের ধরেই বৃহস্পতিবার ভোরে জুয়েল বটি দা দিয়ে কোহিনুরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে লাশ ঢেকে রেখে পালিয়ে যায়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য জুয়েলের বাবাসহ  ৫ জনকে আটক করা হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102