ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এশিয়ার সেরা ফুটবলারদের তালিকায় বাংলাদেশের সাদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৫৫ বার পঠিত

এশিয়ার সেরা দশ ফুটবলারের তালিকায় প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশের তারকা ফরোয়ার্ড সাদ উদ্দিন। এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় দল গত ১০ দিনে যে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সে ম্যাচগুলোতে কারা ভালো পারফরম্যান্স করেছেন তার একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সেই তালিকার ১০ জনের মধ্যে জায়গা পেয়েছেন সাদ উদ্দিন।

সাদ উদ্দিন ছাড়া অন্য ৯ জনের মধ্যে দুজন করে ইরান ও ইরাকের এবং একজন করে সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের।

সেরা ১০ জনের মধ্যে থেকে দর্শকদের ভোটে একজন সেরা নির্বাচিত হবেন। এই ভোট শেষ হবে ২১ নভেম্বর।

দশজনের তালিকায় থাকা সাদকে নিয়ে এএফসি তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘ফুটবল ফিরেছে’ ব্যানারে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া ম্যাচে ২২ বছর বয়সী সাদ উদ্দিন দারুণ পারফরম্যান্স করেছেন, যা দেখে একটি উজ্জ্বল ভবিষ্যতের আশা জেগে উঠেছে বাংলাদেশি ভক্তদের মনে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল গত ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে মুজিববর্ষ ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজ খেলেছে। যে সিরিজ বাংলাদেশ জিতেছে ১-০ ব্যবধানে। প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে অতিথি দলটিকে। দ্বিতীয় ম্যাচ ড্র হয়েছে গোলশূন্য।

দুই ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখান সাদ উদ্দিন। যদিও সিরিজ পুরস্কার পেয়েছেন আরেক ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। প্রথম ম্যাচের দুই গোলের প্রথমটি সাদ উদ্দিনের ক্রস থেকে করেছিলেন নাবিব নেওয়াজ জীবন। দুই ম্যাচে সাদ গোল না করলেও তিনি নেপালের রক্ষণভাগে ত্রাসের সৃষ্টি করতে পেরেছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102