ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

র‌্যাবের ঘিরে রাখা আস্তানা থেকে ৪ সশস্ত্র জঙ্গির আত্মসমর্পণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে চার সশস্ত্র জঙ্গি আত্মসমর্পণ করেছে।
শুক্রবার বেলা ১১টার দিকে বাড়িটি থেকে জঙ্গিরা বের হয়ে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে। বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে ঢাকা যাওয়া বোমা নিস্ক্রিয়কারী দল। অভিযান শুরু করার আগেই স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে

এর আগে, জঙ্গি আস্তানা সন্দেহে সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়া এলাকার বাড়িটি ঘিরে রাখে র‌্যাব-১২। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে অভিযান চালিয়ে কয়েক জঙ্গিকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত রাত ১১টায় শাহজাদপুরে অভিযান চালানো হয়।

রাতে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে বাড়িটির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। এরপরই, ওই বাড়ি ও আশেপাশের এলাকা ঘিরে রাখে র‌্যাব। এ সময়, নিরাপত্তার স্বার্থে বাড়িটির আশেপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102